রিফান্ড পলিসি:
আমাদের সকল অনলাইন কোর্স আপনি একবার এনরোল করার পর, সেই কোর্স এর জন্য কোনো রিফান্ড দেয়া হবেনা। যেহেতু আমাদের সকল পণ্য ডিজিটাল এবং এটি একবার হাতে পাওয়ার পর আপনি সেটিকে ব্যবহার করতে পারবেন, তাই উক্ত প্রোডাক্ট এর জন্য কোনো রকম রিফান্ড বা রিটার্ন দেওয়া হবেনা।
যেই কারন গুলো থাকলে আপনি রিফান্ড পেতে পারেনঃ
- যদি আপনি একটি কোর্স একাধিক বার ইনরোল করে ফেলেন।
- একাধিক একাউন্ট দিয়ে এক ই কোর্স এ কয়েকবার ইনরোল করে ফেললে।
- পেমেন্ট সংক্রান্ত কোন টেকনিকাল প্রবলেম ফেস করলে।
যেসব কারণে কোর্স রিফান্ড আবেদন বাতিল বা রিজেক্ট হতে পারেঃ
- যদি আমরা খুজে পাই আপনি জেনে বুঝে অনৈতিক মিথ্যা আবেদন করেছেন।
- যদি আপনি কোর্স কিনার ২ দিন পরে আমাদের আবেদন করেন।
- কোর্স শেষ করার পর কোন রিফান্ড দাবি করলে।
- রিফান্ড পাওয়ার কারন গুলো যদি আপনার আবেদনে না উল্লেখ থাকে।
যেভাবে আমাদের কাছে আবেদন করবেনঃ
- গোল্ডেন ওয়ান আইটি’র অফিশিয়াল ইমেইলের ( info@goldenoneit.com ) মাধ্যমে রিফান্ড আবেদন করতে হবে এবং ইমেইলের সাবজেক্ট হবে “Refund application”।
- উক্ত মেইলে আপনাকে আপনার রিফান্ড এর কারন সমুহ উল্লেখ করতে হবে।
- আবেদন এর সময় আপনাকে সকল গোল্ডেন ওয়ান আইটি থেকে প্রাপ্ত সকল ডকুমেন্ট’স সাবমিট করতে হবে।
- যথাযত কারন উল্লেখ করে আপনার ইমেইলটি সাবমিট করতে হবে।
রিফান্ড আবেদন পরবর্তী কার্যক্রমঃ
- রিফান্ড আবেদন গ্রহনের পর আবেদনকারীকে জানানো হবে, এবং তার সাথে যোগাযোগ করা যেতে পারে।
- সেক্ষেত্রে যদি আবেদনকারীর সাথে যোগাযোগে ব্যর্থ হলে রিফান্ডটি হোল্ড অবস্থায় বা আটকে থাকবে, সে ক্ষেত্রে আবেদন কারীকে পুনরায় একটি মেইল করতে হবে তবে সে ক্ষেত্রে উপরে উল্লিখিত মেইলের মধ্যে “ Applying for release holded refund ” শিরোনামে একটি মেইল করতে হবে।
- রিফান্ড কার্যক্রম চলাকালীন সময়ে আবেদনকারী কোর্স কন্টেন্ট কে হোল্ড অবস্থায় থাকবে বা কন্টেন্ট কে রিমুভ করার অধিকার গোল্ডেন ওয়ান আইটি রাখে।
- রিফান্ড আবেদন গ্রহণ হতে ৭ কর্মদিবস পর্যন্ত লাগতে পারে, কিছু ক্ষেত্রে তা দীর্ঘস্থায়ী হতে পারে।
- রিফান্ড সাক্সেস হবার পর ব্যাবহারকারীকে সম্পূর্ণ অর্থ প্রদান করা হবে, তবে সে ক্ষেত্রে ১০% মাসুল গুনতে হতে পারে।
- গোল্ডেন ওয়ান আইটি তাদের রিফান্ড পলিসি তাদের ব্যাবহারকারীকে জানিয়ে বা না জানিয়ে পরিবর্তন বা পরিবর্ধনের অধিকার রাখে। তবে গোল্ডেন ওয়ান আইটি সকল ব্যাবহারকারীকে তাদের রিফান্ড করার পূর্বে এই পলিসি পড়তে এবং মানতে অনুরোধ করে।
- সকল পরিবর্তন বা পরিবর্ধন এর ক্ষেত্রে পরিবর্তন বা পরিবর্ধনের সময় থেকে কার্যকর হবে যা পূর্বে আবেদন করা থাকলে পুরনো বা আগের পলিসির সাথে মিল রেখে মানা হয়।