🚀 Grow Your Skills with 70% OFF 🔥 Call Us: 📞 +88 01612-599636 | +88 01710-717535

আমাদের সম্পর্কে

ব্যবহারকারীর সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা মানসম্মত ও কার্যকর সেবা প্রদান করে থাকি।

সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম,

গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউট ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় বেকারত্ব দূরীকরণ, দক্ষতা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং আত্ম-কর্মসংস্থান সৃষ্টির মহান লক্ষ্য নিয়ে। প্রতিষ্ঠার পর থেকে বিগত ১৪ (চৌদ্দ) বছরে আমরা গর্বের সাথে প্রায় ,৫০০+ শিক্ষার্থীকে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেছি। আমাদের প্রশিক্ষণের মাধ্যমে ইতোমধ্যে ২২০০+ বেকার যুবক ফ্রিল্যান্সিংয়ে দক্ষ হয়ে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে নিজেদের স্বাধীন ও স্মার্ট কর্মসংস্থানের পথ তৈরি করেছেন।

 

আমাদের বিশ্বাস

চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আইটি সেক্টরে দক্ষ জনশক্তি ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রযুক্তি এখন আর বিলাসিতা নয়, বরং টিকে থাকার প্রধান হাতিয়ার। একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, তরুণদের কর্মসংস্থান এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার মূল চাবিকাঠি হলো ডিজিটাল দক্ষতা। তাই আমরা বিশ্বাস করি, শুধু সার্টিফিকেট নয়— বাস্তবমুখী দক্ষতাই পারে একজন ব্যক্তিকে স্বাবলম্বী করতে এবং একটি জাতিকে এগিয়ে নিতে। এই বিশ্বাস থেকেই গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউট নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তুলতে।

 

আমাদের কোর্সসমূহ

ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং
গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং
প্রফেশনাল ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং
অ্যাডভান্স কমিউনিকেশন উইথ ফ্রিল্যান্সিং
ডিজিটাল প্রোডাক্ট উইথ ফ্রিল্যান্সিং
এআই মাস্টারি উইথ ফ্রিল্যান্সিং
অ্যামাজন সিপিএ মার্কেটিং
লিড জেনারেশন + ইমেইল মার্কেটিং

 

দক্ষতা একান্তই নিজের সম্পদ — যার সুফল ভোগ করবে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এবং বিশ্ববাসী।গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে আপনিও হোন ডিজিটাল যুগের দক্ষ নাগরিক যোগাযোগ করুন আজই। দক্ষ হোন, স্বাবলম্বী হোন।

আমরা বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা, মানসম্মত কনটেন্ট বা পণ্য এবং ব্যবহারকারীবান্ধব সেবা একটি সফল প্ল্যাটফর্মের মূল ভিত্তি।

তাই আমরা সর্বদা চেষ্টা করি আমাদের প্রতিটি সেবা ও কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ এবং কার্যকর করে তুলতে, যাতে ব্যবহারকারীরা কোনো ঝামেলা ছাড়াই তাদের প্রয়োজন পূরণ করতে পারেন।

 

আপনার আস্থা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান প্রেরণা। আমরা বিশ্বাস করি, আপনার সাথে আমাদের এই যাত্রা দীর্ঘস্থায়ী হবে এবং আমরা একসাথে আরও ভালো কিছু গড়ে তুলতে পারবো।